রংপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে এক ইজিবাইক চালকের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে শহরতলীর দমদমা এলাকা থেকে ফতেহ আলীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি শহরের আদর্শপাড়া মহল্লার মো. দুলালের ছেলে।
কোতোয়ালি থানার ওসি হায়দার আলী জানান, রোববার বিকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি আলী। সন্ত্রাসীরা তাকে জবাই করে হত্যার পর বাইকটি নিয়ে গেছে ।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩০০ ঘ.
bdnews24