ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক মালয়েশিয়ান নিহত হয়েছেন।
রোববার মধ্যরাতে মহাখালী ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতেন নাম পালানি আপ্পান (৬০)। পুলিশ বলছে, তিনি আইসিডি ব্যাংকের কর্মকর্তা।
গুলশান থানার ওসি শাহ আলম বিডিনিজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পালানি গাড়িতে চড়ে বিমানবন্দর থেকে সোনারগাঁও হোটেলে যাচ্ছিলেন। ফ্লাইওভারের ওঠার আগে বনানীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড পেরিয়ে তার গাড়িকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় আহত পালানি এবং তার গাড়িচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, পালানি মারা গেছেন।
আহত গাড়িচালককে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
পুলিশ ট্রাকচালককে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এমআই/১২২৪ ঘ.
bdnews24