২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় পানচাষী খুন

বরগুনা সদর উপজেলায় এক পানচাষী খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 05:40 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

বরগুনা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলায় এক পানচাষী খুন হয়েছেন। নিহতের নাম বিপুল চন্দ্র হাওলাদার (৩৫)। সোমবার সকালে দক্ষিণ হেউলিবুনিয়া গ্রামের একটি ক্ষেতে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি আব্দুল খালেক হাওলাদার সাংবাদিকদের বলেন, বিপুলের মাথাসহ শরীরে ২০/২৫টি ধারালো অস্ত্রের ক্ষতচিহ্ন রয়েছে। বিজয় কৃষ্ণ হাওলাদারের ছেলে বিপুলের স্ত্রী ও এক ছেলে রয়েছে। পুলিশ কর্মকর্তা খালেক বলেন, একই গ্রামের এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আনতে রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন বিপুল। রাতে আর ফেরেননি। সকালে স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দেয়। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, পুলিশ তা খতিয়ে দেখছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.