২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ চলছে রাঙামাটিতে

নেতা-কর্মী হত্যার প্রতিবাদে পাহাড়ি সংগঠন ইউপিডিএফের ডাকা অবরোধ চলাকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির শালবাগান এলাকায় সন্ত্রাসীদের গুলিতে একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 04:23 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

রাঙামাটি, মে ২৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেতা-কর্মী হত্যার প্রতিবাদে পাহাড়ি সংগঠন ইউপিডিএফের ডাকা অবরোধ চলাকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির শালবাগান এলাকায় সন্ত্রাসীদের গুলিতে একজন আহত হয়েছেন। গত শনিবার বরকল উপজেলায় নিহত হয় ইউপিডিএফের চার নেতা-কর্মী। এরপর সোমবার সকাল সন্ধ্যা নৌ-সড়ক পথে হরতালের ডাক দেয় পার্বত্য শান্তি চুক্তিবিরোধী এ সংগঠন। সকাল ৯টার দিকে সিএনজি চালিত একটি অটোরিকশার ওপর গুলি চালালে এর যাত্রী পারভেজ আলম গুলিবিদ্ধ হন বলে স্থানীয়রা জানায়। তিনি চট্টগ্রামের চন্দনাইশের নূরুল আলমের ছেলে। পারভেজকে প্রথমে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক আশিস তঞ্চঙ্গা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, (পারভেজ) তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সময় অজ্ঞাত পরিচয়ের ওই সন্ত্রাসীরা এলিট পেইন্ট কোম্পানির একটি পিকআপ ভ্যানেও গুলি ছোড়ে। গাড়ি থামিয়ে মারধর করা হয় পিকআপচালকের সহকারী এনামুল হককে। এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে রাঙামাটি আসার পথে শালবাগান এলাকায় পৌঁছলে ৪-৫ জন সন্ত্রাসী গাড়িকে লক্ষ্য করে গুলি করে এবং তাকে মারধর করে। কাউখালী থানার ওসি শ্যামল কান্তি বড়