হবিগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের খোয়াই নদীর পনি বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত তিনদিনের একটানা বর্ষণ ও উজান নেমে আসা পাহাড়ি ঢলে সদরের জয়নগর ও বানিয়াচং উপজেলার সুজাতপুর এলাকার কয়েকটি স্থানে নদীতে ভাঙন দেখা দিয়েছে।
এছাড়া খোয়াই নদীর চুনারুঘাট উপজেলার বেলগাঁও ও হবিগঞ্জের নোয়াবাদসহ কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে বাঁধে ফাটল দেখা দিয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে।
পাউবো'র নির্বাহী প্রকৌশলী এহসানুর রশীদ জানান, ঝুঁকিপূর্ণ কয়েকটি বাঁধের ফাটল রোধে বালির বস্তা নিক্ষেপ করা হচ্ছে।
পাউবো সার্বক্ষণিক নজর রাখছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৮ ঘ.
bdnews24