২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের জন্য দুটি কপ্টার কেনার অনুমতি

৫৭ কোটি টাকা ব্যয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জন্য দুটি হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫৭ কোটি টাকা ব্যয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জন্য দুটি হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সচিবালয়ে কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল করিম সাংবাদিকদের জানান, চারটি প্রাক জাহাজিকরণ নিরীক্ষা (পিএসআই) কোম্পানিকে পাঁচটি ব্লকে কাজ করার অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এছাড়া পূর্ত মন্ত্রণালয়ের অধীনে দুটি প্রকল্পের দরপত্র অনুমোদন করা হয়েছে। যুগ্ম সচিব জানান, ঢাকার মিরপুরে সরকারি কর্মকর্তা ও দোহারে মাঝারি আয়ের মানুষের জন্য ১৬৮টি ফ্ল্যাট র্নিামণের জন্য ঠিকাদার নিয়োগের অনুমতি দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এছাড়া চট্টগাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়কের একাংশ প্রশস্তকরণ প্রকল্প ও ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর উপরে একটি সেতু নির্মাণের দরপত্রও অনুমোদন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২০৩৫ ঘ.