সিলেট, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি পর্যটকদের ভিসা সুবিধা দেবে ইন্দোনেশিয়া।
ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জেট মিরজাল জাঈনুদ্দিন এ কথা জানিয়েছেন। দুদেশের সম্পর্ক ভবিষ্যতে আরো নিবিড় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রোববার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আশা প্রকাশ করেন।
ইন্দোনেশিয় রাষ্ট্রদূত বলেন, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের মধ্যে ধর্মীয় ও সংস্কৃতিসহ নানা বিষয়ে মিল রয়েছে। ব্যবসা বাণিজ্য স
bdnews24