২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল সংযোগে ২৫১ কোটি রুপি ব্যয় ধরেছে ভারত

আগরতলা ও গঙ্গাসাগরের মধ্যে রেল সংযোগ স্থাপনের জন্য ২৫১ কোটি রুপি ব্যয় ধরেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

আগরতলা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগরতলা ও গঙ্গাসাগরের মধ্যে রেল সংযোগ স্থাপনের জন্য ২৫১ কোটি রুপি ব্যয় ধরেছে ভারত। ত্রিপুরার আগরতলা ও বাংলাদেশের গঙ্গাসাগরের সংযোগকারী ১০ কিলোমিটার দীর্ঘ এ রেলপথ বসানোর কাজ শুরু হবে আগামী বছরের অক্টোবরে। ভারতের যোগাযোগ দপ্তরের বিশেষ সচিব কিশোর আম্বুলে শনিবার আগরতলায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রেল মন্ত্রণালয় এ প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পে পুরো ব্যয়ভার ভারত বহন করবে। যা ভারতের উত্তর-পূর্ব রেল (এনএফআর) বাস্তবায়ন করবে । ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে এ রেলপথ বসানোর জন্য জরিপ ইতোমধ্যে শেষ হয়েছে বলে সচিব জানান। ১০ কিলোমিটার এ রেলপথের ৫ কিলোমিটার বাংলাদেশ অংশে, বাকি ৫ কিলোমিটার ভারতের অংশে। বাংলাদেশ অংশে রেলপথ স্থাপনের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ১৪৬ কোটি রুপি দেবে। ভারতের অংশের অর্থ দেবে সে দেশের রেল দপ্তর। প্রকল্প এলাকায় আগামী মাসে আরো একটি যৌথ জরিপ চালানো হবে বলেও আম্বুলে জানান। এর আগে গত বছরের নভেম্বরে দুই দেশের যৌথ একটি দল আখাউড়া-আগরতলা সংযোগ রেলপথের সম্ভাব্যতা নিয়ে জরিপ চালিয়েছিলো। তখন আখাউড়া ঘনবসতিপূর্ণ হওয়ায় তা এড়িয়ে গঙ্গাসাগরকে নির্বাচন করা হয়। ভারতের রেল বিভাগ রাজ্যের রাজধানী আগরতলা ছাড়িয়ে সাবরুম পর্যন্ত এ রেলপথ স