২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতে তলিয়ে গেছে পিজিআর সদস্য

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট'র (পিজিআর) এক সদস্য তলিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

হবিগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট'র (পিজিআর) এক সদস্য তলিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে। রোববার সকালে আব্দুল আউয়াল (৩৮) নামে এই সদস্য ঘরগাঁও এলাকায় নদীতে ভেসে যাওয়া গাছ ধরতে গিয়ে তলিয়ে যান। আউয়াল চুনারুঘাট উপজেলার প্রয়াত সুন্দর আলীর ছেলে। চুনারুঘাট থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান, নদীতে ভেসে যাওয়া কয়েকটি গাছ ধরে আনতে আউয়ালসহ স্থানীয় ৪/৫ জন নদীতে ঝাঁপ দেন। বেশ কয়েকটি গাছ তারা টেনে নিয়ে নদীর তীরে আসছিলেন। হঠাৎ গাছসহ আউয়ালকে নদীতে তলিয়ে যেতে দেখে অন্যরা। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ও স্থানীয় ডুবুরীরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় খোঁজ করেও পায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আব্দুল আউয়ালের ছোটভাই আব্দুল ওয়াদুুদ বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই ছুটিতে ঢাকা থেকে বাড়ি আসেন গত বৃহস্পতিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪৯ ঘ.