২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের তারে জড়িয়ে নিহত ৩

বগুড়ার সান্তাহার পৌর এলাকার দমদমা গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

বগুড়া, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সান্তাহার পৌর এলাকার দমদমা গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে স্থানীয়রা ধানক্ষেতে পরিত্যক্ত একটি শ্যালো মেশিন ঘরে লাশ তিনটি দেখে পুলিশকে জানায়। নিহতরা হলেন- দমদমা গ্রামের আপেল (১৮), ফেরদৌস (১৭) এবং অজ্ঞাত এক তরুণী (১৬)। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব জানান, ধারণা করা হচ্ছে কোনো অসামাজিক কাজ করতে তারা পরিত্যক্ত এই শ্যালো মেশিন ঘরে শনিবার রাতে এসেছিলেন। ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে তিনজনেরই মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩০ ঘ.