মাগুরা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আটককৃতের নাম শরিফুল ইসলাম (১৯)। সে শহরের কলেজ পাড়ার সৈয়দ আলীর ছেলে।
রোববার সকালে উপজেলার ইছাখাদায় স্থানীয় আব্দুল মোতালেব মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় শরিফুলকে আটক করা হয় বলে জানান সদর থানার ওসি আব্দুর রকিব খান।
এ ব্যাপারে মামালার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪০২ ঘ.
bdnews24