২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা দাবিতে আন্দোলনে যাবে চট্টগ্রামের বাস মালিকরা

নতুন ভাড়া কার্যকর, গাড়ির যন্ত্রাংশের দাম কমানো ও পুলিশের 'চাঁদাবাজি' বন্ধসহ বিভিন্ন দাবিতে ১৫ দিনের মধ্যে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের বাস মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন ভাড়া কার্যকর, গাড়ির যন্ত্রাংশের দাম কমানো ও পুলিশের 'চাঁদাবাজি' বন্ধসহ বিভিন্ন দাবিতে ১৫ দিনের মধ্যে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের বাস মালিকরা। শনিবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকদের সংগঠন 'বৃহত্তর চট্টগ্রাম বাস-মিনিবাস, চেয়ার কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ'। দাবি আদায়ে 'বৃহত্তর চট্টগ্রাম মালিক শ্রমিক সমন্বয় পরিষদ' নামে একটি কমিটি গঠন করা হয় বৈঠকে। কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র"পের মহাসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমাদের দাবিগুলোর সমাধান না হলে ১৫ দিনের মধ্যে ধর্মঘটসহ আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে। চট্টগ্রাম নগরীর ১২টি রুটে চলাচলকারী বাস-মিনিবাসের মালিকদের চারটি সংগঠন শুক্রবার থেকে এবং 'জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প' বৃহস্পতিবার থেকে বর্ধিত ভাড়া আদায় করছে। বুধবার বর্ধিত ভাড়া সংক্রান্ত গেজেট প্রকাশ করে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ। চট্টগ্রামে গণপরিবহণে ন্যূনতমভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা। নতুন ভাড়া নিয়ে গত দুই দিনে বাস-চালক এবং যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। শুক্রবার ও শনিবার নগরীর বিভিন্ন স্থানে হাতাহাতির ঘটনাও ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২১১০ ঘ.