২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুর্ঘটনায় নিহত ২

ঢাকার সাভারে বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

সাভার, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরস্থ মধুমতি মডেল টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে আনিছ চৌধুরীর (৪০) পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি রাজধানীর মিরপুরে। তিনি বিভিন্ন পোশাক কারখানায় কাঁচামাল সরবরাহ করতেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে ঢাকা থেকে সাভারগামী হানিফ পরিবহনের বাসটির সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৯ ঘ.