২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় দুর্ঘটনায় ১৯ পুলিশসহ আহত ৩৫

সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল সড়কে পুলিশবাহী একটি বাসের সঙ্গে শ্রমিকবাহী অন্য একটি বাসের সংঘর্ষে আহত হয়েছে ৩৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

সাভার, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল সড়কে পুলিশবাহী একটি বাসের সঙ্গে শ্রমিকবাহী অন্য একটি বাসের সংঘর্ষে আহত হয়েছে ৩৫ জন। শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঘোষবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহত ১৯ জন শিল্প পুলিশের সদস্য। এর মধ্যে চার জনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিক্যুইজিশন করা বাস নিয়ে ২০ জন শিল্প পুলিশ বিভিন্ন পোশাক কারখানার উদ্দেশে রওনা হয়। ঘোষবাগ এলাকায় বিপরীতমুখী শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় বলে তিনি জানান। আহত হয় ১৯ পুলিশ সদস্য, পুলিশের বাসের চালক ও ১৫ জন শ্রমিক। আহতদের মধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মাহমুদ, হাবিলদার মো. হাসান, কনস্টেবল শাহাদাৎ হোসেন, জামরুল হোসেন ও বাসচালককে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা কবীর বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৬ ঘ.