২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ বিদ্যুৎ সংযোগ: সাত লাখ টাকা জরিমানা

গাজীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে পল্লী বিদ্যুতের সংযোগ নেওয়ার দায়ে ১০ জনকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 05:22 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

গাজীপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে পল্লী বিদ্যুতের সংযোগ নেওয়ার দায়ে ১০ জনকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যাবস্থাপক (এজিএম) মো. খালিদুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে ১০ জনকে আটক করে ৭ লাখ ৫ হাজার ৩৯৭ টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেস। এদের মধ্যে সদর উপজেলার হোতাপাড়া এলাকার কথা হোটেলের মালিক সিরাজুল ইসলাম জরিমানার ১ লাখ ৭০ হাজার টাকা দিতে না পারায় তাকে সন্ধ্যায় জেল হাজাতে পাঠানো হয়। জরিমানার অর্থ পরিশোধ করায় বাকি নয় জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে এজিএম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২৩০৩ ঘ.