২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ কোটি ডলারের খাদ্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

খাদ্য সহায়তা হিসেবে বাংলাদেশকে ৫ কোটি ১৩ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর (ইউএসডিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য সহায়তা হিসেবে বাংলাদেশকে ৫ কোটি ১৩ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর (ইউএসডিএ)। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুড ফর প্রোগ্রেস এবং ম্যাকগভার্ন-ডোল ইন্টারন্যাশনাল ফুড ফর এডুকেশন অ্যান্ড চাইল্ড নিউট্রিশন প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হবে। এর আওতায় ইউএসডিএ খাদ্য কেনা ও পরিবহনের খরচ বাবদ ৫ কোটি ১৩ লাখ ডলার দেবে বাংলাদেশকে। এর মধ্যে ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা তহবিল (এসইএএফ) ও উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ৪ লাখ ২৪ হাজার ৮০০ মানুষকে ২ কোটি ১৮ লাখ ডলারের খাদ্য সহায়তা দেবে ফুড ফর প্রোগ্রেস। আর ম্যাকগভার্ন-ডোল থেকে বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে সাড়ে ৩ লাখ শিশুর জন্য ৩ কোটি ডলারের খাদ্য সহায়তা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রী টম ভিলসেক বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থিতিশীল কৃষি উৎপাদনে সাহায্য করতেই এ সহায়তা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/জেকে/২০১০ ঘ.