২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

দেশের মিঠা পানির একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মিঠা পানির একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। বুধবার গভীর রাতে বজ্রসহ প্রবল বর্ষণের পর রুই প্রজাতির এসব মাছ ডিম ছাড়ে। বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত ৫০০ নৌকা নিয়ে অপক্ষেমান হালদা পাড়ের দেড় হাজার ডিম সংগ্রহকারী উৎসবের আমেজে ডিম সংগ্রহের কাজ শেষ করেছেন। এর আগে গত ১৯ এপ্রিল একবার মা মাছ ডিম ছাড়লেও অসময়ের সে সুযোগ কাজে লাগাতে পারেননি জেলে ও ডিম সংগ্রহকারীরা। জেলে, ডিম সংগ্রহকারী ও বিশেষজ্ঞরা জানান, হালদা নদীর প্রায় সাত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ডিম ছেড়েছে রুই প্রজাতির কাতলা, মৃগেল, রুই ও কালিবাউশ মাছ। নদীর রাউজান উপজেলা অংশের আবুরখিল, মইশকরণ, কাগতিয়া, বিনাজুরি, পশ্চিম গহিরা, দক্ষিণ গহিরা, অঙ্কুরীঘোনা, আজিমের ঘাট ও সিপাহী ঘাট এলাকা এবং হাটহাজারী উপজেলা অংশে মাদার্শা, অমতুয়া, মাছুয়াঘোনা, গড়দুয়ারা, নাপিতের ঘাট এলাকার বিভিন্ন বাঁকে ডিম ছাড়ে মা মাছ। বিশেষজ্ঞরা বলছেন, এবার প্রায় ১৫ হাজার কেজি ডিম সংগ্রহ করেছেন সংগ্রহকারীরা। সব ডিমই রেনুতে পরিণত হলে প্রায় ২৫০ থেকে ৩০০ কেজি রেনু পাওয়া যাবে। হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবহমান কাল ধরেই বছরের এ সময় হালদা নদীতে ডিম ছাড়ে মা মাছ । এটা স্বাভাবিক প্রজনন। "বুধবার রাতে প্রবল বর্ষণের পর জোয়ার শেষে ভাটার টান শুরুর সঙ্গে সঙ্গেই রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে মা মাছ ডিম ছেড়েছে। ১৫ হাজার কেজির মত ডিম সংগ্রহ করা হয়েছে", বলেন তিনি। তিনি আরো জানান, চার দিনের মধ্যে এসব ডিম ফুটে রেনুতে পরিণত হবে। সফলভাবে এ কাজ শেষ হলে ২৫০ থেকে ৩০০ কেজি রেনু পাওয়া যাবে। হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রবল পাহাড়ী ঢল, জোয়ার, বজ্রসহ বৃষ্টি এবং অনুকূল তাপমাত্রা থাকায় মঙ্গলবার রাতে ডিম ছাড়ে মা মাছ। তিনি জানান, বৃহস্পতিবার ভোর ছয়টার মধ্যেই ডিম সংগ্রহের কাজ শেষ হয়েছে। প্রতি ৬০ কেজি ডিম থেকে এক কেজি রেনু পাওয়া যায়। সে হিসেবে ৩০০ কেজি রেনু পাওয়া যেতে পারে। হালদার রেনু বিক্রি হয় প্রতি কেজি ৬০ থেকে ৭০ হাজার টাকায়। মধ্যম মাদার্শা এলাকায় ডিম সংগ্রহকারী আশু বড়