গোপালগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের সদর উপজেলায় একটি ট্রাক খাদে পড়ে এক জন নিহত এবং কমপক্ষে তিন জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গোপীনাথপুর শরীফ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, পাথরভর্তি একটি ট্রাক রাস্তার মাটি ধসে খালের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক জন নিহত হয়, আহত হয় তিন জন।
হতাহত কারো পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৪৭ ঘ.
bdnews24