২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেডিকেলের বর্জ্য অপসারণ করবে সিসিসি

চট্টগ্রাম নগরীর মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। ইনোভেশন সেবা সংস্থা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন যৌথভাবে এ কাজ পরিচালনা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকেল বর্জ্য পরিবহনের জন্য একটি গাড়ি দেওয়া হয়। আগামীতে আরো দু'টি গাড়ি এ বহরে সংযুক্ত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে। মেয়র বলেন, সাধারণ বর্জ্যরে চেয়ে হাসপাতাল বর্জ্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এগুলো জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। হাসপাতাল বর্জ্য থেকে যাতে রোগ জীবাণু সংক্রমিত না হয় সেই ঝুঁকি এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, চমেকের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, সিসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর-ই-এলাহী, ইনোভেশন সেবা সংস্থার চেয়ারম্যান মো মতিয়র রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমইউএস/এএল/১৭৩৪ ঘ.