২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপরিবহনে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা

চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহনের ভাড়া সর্বনিম্ন ৫ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই এই নতুন ভাড়া কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 09:23 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহনের ভাড়া সর্বনিম্ন ৫ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই এই নতুন ভাড়া কার্যকর হবে। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন ভাড়া ঘোষণা করে জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প। তেল ও সিএনজির দাম বাড়ানোর আগে সর্বনিু ভাড়া ছিলো ২ টাকা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের সব বাস, মিনি বাস, হিউম্যান হলারে এই ভাড়া কার্যকর হবে বলেও জানান তিনি। আজাদ বলেন, সর্বনিু ভাড়ায় প্রথম তিন কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। এরপর প্রতি কিলোমিটার (বাস) ১ টাকা ৫৫ পয়সা এবং মিনি বাসে ১ টাকা ৪৫ পয়সা হারে নেওয়া হবে। নতুন ভাড়া আদায় কার্যকর করতে নগরীর ১১টি রুটে ১১টি কমিটি গঠন করার কথাও জানান তিনি। সংবাদ সম্মেলনে গাড়ির টায়ার, টিউবসহ খুচরা যন্ত্রাংশের দাম কমানো, করমুক্ত গাড়ির খুচরা যন্ত্রাংশ আমদানি এবং গাড়ির নিবন্ধনে বিআরটিএ'র হয়রানি বন্ধের দাবি জানানো হয়। এতে অন্যদের মধ্যে সিটি বাস-মিনিবাস হিউম্যান হলার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টলা বাস-মিনিবাস হিউম্যান হলার পরিবহন মালিক সমিতির সভাপতিসহ ছয়টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/১৫১৫ ঘ.