২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার বাংলোয় ডাকাতি

চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের বাংলোয় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 07:37 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

চট্টগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের বাংলোয় ডাকাতি হয়েছে। বুধবার ভোররাতে নগরীর কোতোয়ালি থানাধীন সদর দপ্তর সংলগ্ন মহাব্যবস্থাপক ইউসুফ আলীর বাংলোয় ডাকাতির এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি অঞ্চলের সহকারি কমিশনার (এসি) মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাত দলের সদস্যরা দুটি ল্যাপটপ, একটি মোবাইল এবং প্রায় তিন হাজার টাকা নিয়ে গেছে। রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের সংরক্ষিত এলাকার ভেতর মহাব্যবস্থাপক ছাড়া আরো কয়েকটি বাংলোয় থাকেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বিভাগীয় তত্বাবধায়কসহ মোট নয় জন জ্যেষ্ঠ কর্মকর্তা। ইউসুফ আলী মৃধাসহ অন্য সাত কর্মকর্তা ঢাকায় রয়েছেন। ইউসুফ আলী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত চার নিরাপত্তা কর্মীকে গাছের সঙ্গে বেঁধে রাখে ডাকাত দল। বাংলোর রান্না ঘরের পেছনের দরজার তালা ভেঙ্গে ডাকাত দল প্রবেশ করে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএম/আরএ/১৩৩২ ঘ.