২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় হকার্সলীগ নেতার মৃত্যু

রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় হকার্স লীগের এক নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় হকার্স লীগের এক নেতা নিহত হয়েছেন। নিহত লাট মিয়া (৩০) গুলশান থানার হকার্স লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর হকার্স লীগের সাধারণ সম্পাদক আবু তালেব সরকার। রাজধানীর কাকরাইল অডিট ভবনের সামনে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আবু তালেব জানান, প্রধানমন্ত্রীর প্রত্যার্বতন দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে যাত্রিবাহী মিনিবাস ধাক্কা দিলে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রমনা থানার ওসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি আটক রয়েছে, তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিএনবি/পিডি/২১২৮ ঘ.