২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ছিনতাইয়ের চাল ও চা উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে ছিনতাইয়ের ২৬৮ বস্তা চাল ও ১৯১ বস্তা চা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

রাজবাড়ী, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে ছিনতাইয়ের ২৬৮ বস্তা চাল ও ১৯১ বস্তা চা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। মঙ্গলবার দুুপুরে কালুখালী বাজারে মুসা মিয়ার দু'টি গুদামে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। পাংশা থানার ওসি আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, চালগুলো দিনাজপুর থকে আনা হচ্ছিল। এছাড়া চায়ের বস্তা ছিনতাই করা হয়েছিল টাঙ্গাইল থেকে। পাংশা থানার ওসি আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, মাগুরা সদরের চাল ব্যবসায়ী সুব্রত কুমার ঘোষের ৩৮০ বস্তা চাল দিনাজপুর থেকে ট্রাকে করে মাগুরা আনা হচ্ছিল। পথে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি বাজার থেকে ট্রাকচালক ফোন করে চাল মালিককে জানায়, ট্রাক নষ্ট হয়ে গেছে। এরপর বাজারে মুসা মিয়ার গুদামে চালগুলো রেখে দেয়। এরপর চালের মালিক ট্রাকের খোঁজ না পেয়ে ১১মে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন। ওসি জানান, তদন্তকালে গোপন সংবাদ পেয়ে মুসার একটি গুদাম ২৬৮ বস্তা চাল এবং অরেকটিতে ১৯১ বস্তা চা উদ্ধার করা হয়। ওসি আরো জানান, গত ২৬ এপ্রিল টাঙ্গাইলের মিজাপুর থেকে চায়ের বস্তাগুলো ছিনতাই করে এই গুদামে আনা হয়। একটি সংঘবদ্ধ ছিনতাই ও ডাকাত চক্র এর সঙ্গে জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ওসি জানান, গুদাম মালিক মুসা মিয়া পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস