২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে দুই 'ভুয়া সাংবাদিক' গ্রেপ্তার

রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে সাংবাদিক পরিচয়দানকারী দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে সাংবাদিক পরিচয়দানকারী দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাঙ্গীর আলম (৩২) ও হানিফ চৌধুরী (৩৪) নামের ওই দুই ব্যক্তিকে সোমবার রাতে পুরান ঢাকার আদালতপাড়া থেকে গ্রেপ্তার করে র‌্যাব। মঙ্গলবার ভোরে তাদের থানায় হস্তান্তর করা হয়। ওসি বলেন, জাহাঙ্গীর ও হানিফ সাংবাদিক পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায় করার সময় র‌্যাব-১০ এর একটি দল তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। তারা একটি পত্রিকায় ওই ব্যবসায়ীর 'কুরুচিপূর্ণ' ছবি ও খবর প্রকাশ করে তার কপি তার স্ত্রীর কাছে পাঠিয়ে দেয় এবং টাকা দাবি করে। তবে তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭৪৪ ঘ.