২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

নগরীর চান্দগাঁও থানাধীন একটি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে তিন জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 07:37 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও থানাধীন একটি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে তিন জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে পুরাতন চান্দগাঁ থানা এলাকার সিএন পেট্রোল পাম্পে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ফিলিং স্টেশনটির সুপারভাইজার এনামুল হক (২৪), পথচারী বাবুল দাশ ও প্রাইভেট কার আরোহী মো. নাছির (২৪)। বিস্ফোরণে নাছিরের বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। চান্দগাঁও থানার অপারেটর সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাত্রীবিহীন একটি বাসে গ্যাস নেয়ার সময় ওই বাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩১০ ঘ.