ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- রাজধানীর গাবতলী পর্বত সিনেমা হলের সামনের রাস্তা থেকে দুটি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শামীমুল ইসলাম সামী (২৫) নামে ওই যুবককে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ গ্রেপ্তার করে দারুস সালাম থানার পুলিশ।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় সামীর কাছে আগ্নেয়াস্ত্রগুলো পাওয়া যায়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মোকাম্মেল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/পিডি/২১৩১ ঘ.
bdnews24