২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

রাজধানীর জুরাইন ধোলাইপাড়ে মার সঙ্গে অভিমান করে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জুরাইন ধোলাইপাড়ে মার সঙ্গে অভিমান করে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় ধোলাই পাড়ে এ ঘটনা ঘটে। নিহত মো. মানিক (১৪) ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন বলে জানান তার বাবা মো. হানিফ। পেশায় রাজমিস্ত্রী হানিফ বলেন, প্রথম সাময়িক পরীক্ষা খারাপ হওয়ায় মানিককে রোববার সন্ধ্যায় মা দুলুফা বেগম বকাঝকা করেন। এতে অভিমান করে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না-দড়ি পেঁচিয়ে অত্মহত্যার চেষ্টা করে মানিক। "আমরা মানিককে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাত ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।" এক ভাই এক বোনের মধ্যে মানিক বড়। ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের মা হাসপাতালে প্রলাপ বকছেন। লাশ ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২১২ ঘ.