খুলনা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর দুইটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিচ ও থান কাপড় উদ্ধার করেছে র্যাব।
রোববার নগরীর শিববাড়ী মোড় ও পিকচার প্যালেস মোড়ে এ অভিযান চালানো হয়।
খুলনার র্যাব-৬ এর লেফটেন্যান্ট নূর-ই-আলম জানান, গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল শিববাড়ী মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং পিকচার প্যালেস মোড়ে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়।
তিনি বলেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৭ গাঁট এবং কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস থেকে ৯ গাঁট শাড়ি, থ্রিপিচ ও থান কাপড় উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে র্যাব কর্মকর্তা জানান।
তিনি বলেন, ভারত থেকে আসার পর এসব মালামাল সাতক্ষীরা থেকে কুরিয়ার সার্ভিসে খুলনা আনা হয়। ওখান থেকে খুলনার বিভিন্ন মার্কেট ও ঢাকায় পাঠানোর চেষ্টা করা হচ্ছিল।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩২ ঘ.
bdnews24