বরিশাল ১৪ মে, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠির কলেজ ছাত্র লিমনের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দিয়েছেন সাংসদ বজলুল হক হারুন।
ঝালকাঠি-১ আসনের এই সাংসদ শনিবার রাজাপুরে লিমনের বাড়ি গিয়ে তার মা হেনুয়ারা বেগমের হাতে এ অর্থ তুলে দেন।
পরে তিনি মোবাইল ফোনে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন লিমনের সঙ্গে কথা বলেন।
এ সময় লিমনের পরিবারের সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত ২৩ মার্চ রাজাপুরে লিমন আহত হন। লিমনের দাবি, র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়।
তবে ব্যাব লিমনের বিরুদ্ধেও দুটি মামলা দায়ের করে। এই দুই মামলাতেই লিমন এখন জামিনে মুক্ত আছেন।
বর্তমানে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স
bdnews24