২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণখানে গৃহকর্মীর আত্মহত্যা

রাজধানীর দক্ষিণখানে পুলিশের একজন উপ পরিদর্শকের (এসআই) বাসায় গৃহকর্মী আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর দক্ষিণখানে পুলিশের একজন উপ পরিদর্শকের (এসআই) বাসায় গৃহকর্মী আত্মহত্যা করেছে। তার নাম তাপসি আক্তার (১৩)। শনিবার ভোরে ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে সে আত্মহত্যা করে বলে পুলিশ জানায়। পুলিশ সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) জাহেরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাপসি বিমান বন্দর থানার উপ পরিদর্শক গোলাম আজমের গৃহকর্মী। সকালে মোল্লারটেকে নোহাশ ভিলার দ্বিতীয় তলায় তাপসির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গৃহকর্তা এসআই গোলাম আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে আমার ডিউটি ছিলো তাই আমার স্ত্রী, শ্যালিকা ও তাপসি এক কক্ষে ঘুমায়। সকালে স্ত্রী উঠে দেখেন তাপসি নেই। পরে অন্য কক্ষে গিয়ে দেখেন সে ফ্যানের সঙ্গে কাপড় পেঁিচয়ে ঝুলছে। তিনি বলেন, "তাপসি আমার বাসায় এক বছর ধরে কাজ করছে। সে আমার শশুর বাড়ির মানুষ।" তার আত্মহত্যার কারণ জানাতে পারেননি গোলাম আজম। তাপসির বাবার নাম মফিজ উদ্দিন, গ্রামের বাড়ি রাজবাড়ির পাংশার কাচারিপাড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৭১৪ ঘ.