সাতক্ষীরা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হন ভ্যানের চার যাত্রী।
উপজেলার ইলিশপুর চারা বটতলা এলাকায় শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম (৪০) পুটুনি গ্রামের আবেদ আলী সানার ছেলে।
আহতরা হলেন- নয়ন (১৩), বিপ্লব (০৯), ফুলছুরাত (২৮) ও ইছাহাক আলী (২৫)। তাদের বাড়ি একই উপজেলার বিভিন্ন গ্রামে।
সবাইকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার ওসি সুভাষ রায় বলেন, জেলা শহর থেকে একটি যাত্রীবাহী কোচ ঢাকা যাওয়ার পথে একটি যাত্রীবাহী ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়ে। এতে ভ্যানচালক রবিউল ইসলাম ঘটনাস্থলে মারা যান।
বাসটি পুলিশ আটক করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৬ ঘ.
bdnews24