২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ শাম্মী আক্তার সড়ক দুর্ঘটনায় আহত

সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য বিএনপি নেত্রী শাম্মী আক্তার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 05:23 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

কুমিল্লা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য বিএনপি নেত্রী শাম্মী আক্তার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার বিকালে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে শাম্মী আক্তারকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে তাকে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি হাতের আঙুল ও কোমরে আঘাত পেয়েছেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের কর্মকর্তা শাইরুল কবীর খান রাত সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি পারিবারিক কাজে ঢাকা থেকে হবিগঞ্জ যাওয়ার পথে কুমিল্লায় দুর্ঘটনায় পড়েন এই সাংসদ। শাম্মী আক্তারকে রাতে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসার প্রস্তুতি চলছে বলেও শাইরুল কবীর জানান। কুমিল্লার ইলিয়টগঞ্জের মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে শাম্মী আক্তারকে বহনকারী মাইক্রোবাসটির একটি পাশ দুমড়ে মুচড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/ডিডি/জেকে/২৩১৭ ঘ.