২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই থকে ফিরলেন পাচার হওয়া নারী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাচার হওয়া এক নারী পুলিশের সহায়তায় শুক্রবার দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

চাঁদপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাচার হওয়া এক নারী পুলিশের সহায়তায় শুক্রবার দেশে ফিরেছেন। পুলিশ জানিয়েছে, সকালে তিনি দুবাই থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পুলিশ সেখান থেকে তাকে চাঁদপুর নিয়ে যায়। বিকালে তাকে চাঁদপুরের বিচার বিভাগীয় হাকিম মো. মোরশদ আলমের আদালতে হাজির করে। সেখানে তিনি কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মেয়েটির (২৭) বাড়ি মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া গ্রামে। মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু পালন কাজের ভিসা নিয়ে গত ১ ফেব্র"য়ারি মেয়েটি দুবাই যান। সেখানে তাকে অনৈতিক কাজ করতে বাধ্য করা হয়। বিষয়টি তিনি মোবাইল ফোনে তার স্বামীকে জানান। তার স্বামী গত ২৩ এপ্রিল ভিটিলুতুরদি গ্রামের শেফালী (৪৫) ও মিঠু (২৫) নামের দু'জনকে আসামি করে মতলব উত্তর থানায় নারী পাচার আইনে একটি মামলা করেন। পরদিন পুলিশ শেফালী ও মিঠুকে আটক করে। জিজ্ঞাসাবাদে এরা আঁখির অভিযোগের বিষয়টি তারা পুলিশের কাছে স্বীকার করে। এ দু'জনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ একটি এজেন্সির মাধ্যমে পাসপোর্ট ও ভিসা করে দীর্ঘ প্রক্রিয়ার পর মেয়েটিকে ফেরত আনে। উদ্ধার হওয়া মেয়েটির বরাত দিয়ে মতলব উত্তর থানার ওসি মো. রুস্তম আলী শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেফালী ও মিঠুর মাধ্যমে দুই লাখ ৫০ হাজার টাকা দিয়ে মেয়েটি দুবাই যান শিশু পালন কাজের ভিসা নিয়ে। নারী পাচারের মামলায় শেফালী ও মিঠু বর্তমানে চাঁদপুরে জেলহাজতে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৮ ঘ.