২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এসএসসি পরীক্ষায় ফেল করে আত্মহত্যা'

ফরিদপুরের মধুখালী উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ফরিদপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের মধুখালী উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। শুক্রবার সকালে কামারখালী ইউনিয়নের গয়েশপুর গ্রামে নিজের ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহত রীমু খাতুন (১৬) ওই গ্রামের হারেজ শেখের মেয়ে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে মধুখালী থানার ওসি সৈয়দ মহসিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রীমু এ বছর উপজেলার কুসুন্দী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা অংশ নিয়েছিল। বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়েছে জানতে পেরে খুব কান্নাকাটি করেছে। শুক্রবার সকালে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮২২ ঘ.