২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাস চাপায় স্কুল ছাত্রী নিহত

মাগুরা সদর উপজেলায় বাস চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

মাগুরা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলায় বাস চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে মাগুরা-যশোর সড়কের জাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা (৭) সদর উপজেলার আঙ্গরদহ গ্রামের আলম মিয়ার মেয়ে। সে স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে বন্যাকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫৪ ঘ.