ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কচুক্ষেত বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
নিহত তাজুল ইসলাম (৪৫) ফার্নিচার ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর।
কাফরুল থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে কচুক্ষেত বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অনিক পরিবহনের একটি বাস তাজুলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে উত্তেজিত জনতা রাস্তায় অবরোধ সৃষ্টি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭১২ ঘ.
bdnews24