২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় পাঙ্গাশ পোনা নিধনকালে আটক ৩

পদ্মায় পাঙ্গাশ মাছের পোনা নিধনকালে ৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 05:29 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

চাঁদপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মায় পাঙ্গাশ মাছের পোনা নিধনকালে ৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতরা হলো, চাঁদপুর শহরের বড়স্টেশন যমুনা রোডের আল আমিন (২৬), সিরাজ প্রধানিয়া (৫৫) ও মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার ধীরেন (৩৫)। শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার চরলগ্নিমারা এলাকায় পদ্মা নদীতে এই অভিযান চালানো হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. সাইফুর রহমান বলেন, "চাঁদপুরের মেঘনা ও পদ্মা নদীতে দীর্ঘদিন ধরে নির্বিচারে পাঙ্গাশের পোনা নিধন করছে জেলেরা। আর এই পাঙ্গাশের পোনা রক্ষাকল্পে কোস্টগার্ড অভিযান চালিয়েছে।" সাইফুর রহমান জানান, আটক জেলেদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে ও পাঙ্গাশের পোনা জেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৩২ ঘ.