২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ আদিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

জয়পুরহাট, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ আদিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তারা জয়পুরহাট সদর হাসপাতালে মারা যায় বলে জানিয়েছে পুলিশ। নিহত নিত্য পাহান (১৬) ও আমিন পাহান (৫২) উপজেলার তেঘোর বিশা গ্রামের বাসিন্দা। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম সাংবাদিকদের জানান, নিত্য ও আমিন সকালে গ্রামের একটি জমিতে কাজ করতে যায়। সকাল সাড়ে ১০টার দিকে জমির মাঝখানে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে হাত দেয় নিত্য। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে আমিনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসআই জানান, কোনো কারণে বৈদ্যুতিক খুটিটি তড়িতায়িত হয়েছিলো। পরে এলাকাবাসী তাদেরকে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিত্য ও আমিন মারা যায়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয় বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৫৪ ঘ.