ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত যুবক মহসীন (২৬) হাসপাতালে মারা গেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই 'বন্দুকযুদ্ধের' ঘটনার দুই সপ্তাহের মাথায় মহসীনের মৃত্যু হলো।
গত ২৮ এপ্রিল রাত ১২টার দিকে দক্ষিণখানের আশকোনার রসুলবাগে পুলিশের সঙ্গে ওই 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ওইসময় গুলিবিদ্ধ হন মহসীন। তার কাছ থেকে একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
তবে মহসীনের মামা আলিউল্লাহ সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, পুলিশ 'পরিকল্পিতভাবে' কোনো কারণ ছাড়াই তার ভাগ্নেকে গুলি করেছে। অস্ত্র উদ্ধারের ঘটনাটিও পুলিশের সাজানো বলে তার দাবি।
মহসীন সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের
bdnews24