২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৩ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মোজাম্মেল হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

সিরাজগঞ্জ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মোজাম্মেল হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আব্দুস সালেক এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছোটটেপরী গ্রামের হাবিবুর রহমান হীরা (৭০) এবং তার দুই ছেলে বিপুল (৩৫) ও আলিম (৩২)। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১ এপ্রিল জমিতে ধান কাটাকে কেন্দ্র করে মোজাম্মেলকে তার বাড়িতে পিটিয়ে হত্যা করে হাবিবুর রহমান। এ ঘটনায় মোজাম্মেলের স্ত্রী হাসিনা বেগম বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৯০৩ ঘ.