ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের শেওড়া পাড়ায় গ্রামীণ ফোনের পরিবেশকের দোকানে চুরি হয়েছে।
বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
দোকানটির মালিক শহিদ মো. আনোয়ার হোসেন গ্রামীন ফোনের একজন পরিবেশক বলে পুলিশ জানায়।
শেওড়া পাড়ার ৮২০ নম্বর হোল্ডিংয়ের মামুন টাওয়ারের পঞ্চমতলায় এশমা ট্রেডার্স নামের ওই দোকানের পেছনের জানালার গ্রিল কেটে এ চুরির হয় বলে জানান মিরপুর থানার ওসি কাজি ওয়াজেদ আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবস্থাপক আবদুল হালিমের দাবি দোকানে নগদ ১৪ লাখ টাকা ও ১০ লাখ টাকার কার্ড ছিল।
ব্যবস্থাপক বাদি হয়ে থানায় মামলা করছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮৫৫ ঘ.
bdnews24