জামালপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলায় ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের নান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত হামিদা খাতুন (৪২) উপজেলার রানাগাছা মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
সদর থানার ওসি রমিজ উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে মাছ ভর্তি ট্রাকটি নান্দিনা এলাকায় হামিদাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০৮ ঘ.
bdnews24