ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই তরুণের নাম খায়রুল ইসলাম বাবু (১৯)।
নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিউ এলিফেন্ট রোডের বাটা সিগন্যাল মোড়ের কাছে সাহেরা ট্রপিক্যাল সেন্টারের ১২ তলার একটি অফিস থেকে বুধবার দুপুরে বাবুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
ফোর্থ ডেভেলপমেন্ট টেকনিক্যাল লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানে বাবু পিয়নের চাকরি করতো।
নূর আলম জানান, পাশেই একই প্রতিষ্ঠানের আরেকটি অফিস রয়েছে। ওই অফিসের দুই পিয়ন কনফারেন্স কক্ষের দরজা খুলে দেখে গলাকাটা অবস্থায় বাবু পড়ে আছে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিউ মার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাবুকে কী কারণে এবং কারা হত্যা করেছে- সেই রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৯২০ ঘ.
bdnews24