২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিব মিহির মজুমদারের চুক্তির মেয়াদ বাড়লো

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদারকে আরো দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদারকে আরো দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার তার নিয়োগের মেয়াদ বাড়ানো হয়। এ নিয়োগ বৃদ্ধির মেয়াদ আগামী ১৪ মে অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে। মিহির কান্তি মজুমদার বর্তমানে এক বছরের চুক্তিতে নিয়োজিত রয়েছেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব থাকা অবস্থায় তার ওই চুক্তি হয়। পরে তাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮১০ ঘ.