২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: 'সেক্টর সদর' ইউনিটের রায় বুধবার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টরের 'সেক্টর সদর' ইউনিটের ৮৪ সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া বিডিআর বিদ্রোহ মামলার রায় বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টরের 'সেক্টর সদর' ইউনিটের ৮৪ সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া বিডিআর বিদ্রোহ মামলার রায় বুধবার। সকাল ৯টায় এই রায় ঘোষণা করা হবে। ৯ মে এই রায় হওয়া কথা ছিল। এ ব্যাপারে এ মামলার প্রসিকিউটর মেজর তসলিম উদ্দিন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দিন বিডিআর হত্যা মামলার শুনানির দিন ধার্য থাকায় রায়ের তারিখ পুনর্নির্দ্ধারণ করা হয়। "কেননা হত্যা মামলার আসামিদের মধ্যে 'সেক্টর সদর' ইউনিটের বিদ্রোহ মামলার আসামিও রয়েছে। একই দিনে তাদের দুইটি মামলায় হাজির করানো সম্ভব নয় বলেই আদালত তারিখ পুনর্নির্দ্ধারণ করে।" গত বছরের ২৩ ফেব্র"য়ারি এ ইউনিটের ৮৬ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে নায়েব সুবেদার শাহ আলম ভূঁইয়া মামলাটি দায়ের করেন। এ মামলার দুই আসামি সিপাহী নুরুল আলম ও সিপাহী মাসুদুর রহমান বিদ্রোহের পর থেকেই পলাতক থাকায় তাদের ছাড়াই ৮৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। তসলিম উদ্দিন জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় এই মামলাটিই প্রথম মামলা। বিশেষ আদালত-৫-এ এটি দায়ের করা হয়। কিন্তু রায়ের দিক দিয়ে এটি দ্বিতীয়। এর আগে গত ১ ফেব্র"য়ারি পিলখানায় রেকর্ড উইং'র বিদ্রোহ মামলার প্রথম রায় হয়। এই রায়ে ১১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে আদালত পুনর্গঠিত হওয়ার পর সেক্টর সদরের এই মামলাটি বিশেষ আদালত-১১তে স্থানান্তর করা হয়। পাশাপাশি পিলখানার দরবার হল থেকে এ মামলাটি নেওয়া হয় নতুন করে স্থাপিত ১৩ রাইফেলস ব্যাটালিয়নের চিত্ত বিনোদন কেন্দ্রে। এই চিত্তবিনোদন কেন্দ্রেই এর বিচার কার্যক্রম চলে। এই মামলার ৮৪ আসামির বিরুদ্ধে ৩৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। বিচার চলাকালে আসামিদের পক্ষে ১৮ জনের সাফাই সাক্ষ্য গ্রহণ ও তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। বিশেষ আদালত-১১-এর সভাপতি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদ এই মামলার রায় দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২২৭ ঘ.