২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুধের খামারে আগুন দিল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় একটি দুধের খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে খামারটির ৩০টির মধ্যে চারটি গাভী আগুনে ঝলসে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

নারায়ণগঞ্জ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় একটি দুধের খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে খামারটির ৩০টির মধ্যে চারটি গাভী আগুনে ঝলসে গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার মাধবপাশায় হানিফ প্রধানের খামারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গাভীগুলোকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। খামারী হানিফ প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা খামারে আগুন লাগিয়ে দেয়। এতে খামারের সেড পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। বন্দর থানার ওসি মো. হারুন-অর-রশিদ জানান, এ ব্যাপারে খামারের মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৯ ঘ.