যশোর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল থেকে ভারতে তৈরি ১০টি ওয়ান শুটার গান ও ২৬ রাউন্ড গুলিসহ এক 'অস্ত্র ব্যবসায়ী'কে আটক করেছে র্যাব।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে রায়পুর গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে র্যাব এ উদ্ধার অভিযান চালায়।
আটক সুজন বেনাপোলের মানিকদিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার নূর মোহাম্মদ তারিক আজিজ সাংবাদিকদের জানান, অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সুজনকে আটক করা হয়।
সুজন একজন অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেন র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২০ ঘ.
bdnews24