২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আইনশৃঙ্খলার আরো উন্নতি করার নির্দেশ

রংপুর বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করার ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোন ছাড় না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

রংপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করার ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোন ছাড় না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রংপুর বিভাগীয় পুলিশের রেঞ্জ সম্মেলনে উপ মহাপরিদর্শক (ডিআইজি) বিনয় কৃষ্ণ বালা পুলিশ সুপারদের প্রতি এ নির্দেশ দেন। মঙ্গলবার সকালে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি লুৎফর রহমান। রংপুর বিভাগের অধীন ৮ জেলার পুলিশ সুপার ও উর্দ্ধতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। সভায় রংপুর বিভাগের আইন শৃংখলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় । ডিআইজি বলেন, "গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও যথাসময়ে মামলার তদন্ত সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে কোন অনিয়ম, অবহেলা করা চলবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬২৫ ঘ.