২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওড়াকান্দি ফেরি ৩ ঘণ্টা বন্ধ

ঝড়ের কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে সোমবার রাতে প্রায় তিনঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 07:14 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

মুন্সীগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ের কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে সোমবার রাতে প্রায় তিনঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় দু'টি ফেরির সংঘর্ঘে অন্তত ১০ যাত্রী আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া প্রচণ্ড ঝড়ে কাওড়াকান্দির বাংলাবাজারের কাছে দুই ফেরি রানীক্ষেত ও রামশ্রী চরে উঠে যায়। বিআইডব্লিউটিসি জানায়, ঝড় শুরু হলে পৌনে ৮টায় এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সাড়ে ১০টার দিকে চলাচল আবার স্বাভাবিক হয়। মাওয়ার বিআইডব্লিউটিসি'র ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, রাত পৌনে ৮টার দিকে লৌহজং পয়েন্টে ফেরি ঢাকা পাশ থেকে আঘাত করে ফেরি লেন্টিংকে। দু'টি ফেরিই কাওড়াকান্দি থেকে মাওয়া যাচ্ছিল। ১০ যাত্রী আহত হলেও পরে ফেরি দু'টি নিরাপদে ঘাটে পৌঁছে। এছাড়া ফেরি রানীক্ষেত ও রামশ্রী চরে উঠে গেলেও ফেরি চলাচলের রুটে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। তাই চলাচজল স্বভাবিক রয়েছে। রাত সোয়া ১০টায় তিনি জানান, এই দুই ফেরিকে উদ্ধারের জন্য মাওয়া থেকে জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৮ ঘ.