ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের দুই হাজার ৮০০ টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে।
সোমবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের ( বিটিসিএল) এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন ৮২৫ গ্র"পের প্রায় ২৮০০ টেলিফোন নম্বর কারিগরি ত্র"টির কারণে ৩ মে থেকে অচল হয়ে আছে। এ সমস্যা সমাধানে একটি এক্সচেঞ্জ স্থাপনের কাজ প্রায় সমাপ্ত হয়ে এসেছে। এর আওতায় অচল টেলিফোনের নম্বরগুলো পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে।
নম্বর পরিবর্তনের পর গ্রাহকদের তা জানিয়ে দেওয়া হবে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়।
বিস্তারিত জানতে ৭২১০০৭৭, ৭২১১১৭৭, ০১৭৫৭৫৫২৭২৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে বিটিসিএল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/২১২৬ ঘ.
bdnews24